ads

সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংলাপ বয়কট, সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর

খবর টি পড়েছেন : ১৭৩
সংলাপ বয়কট, সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেন মর্মে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বক্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের সংলাপ বয়কট করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির সভাপতি কাদের সিদ্দিকী ১৬ অক্টোবর সোমবার ২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে সিইসির ওই বক্তব্যের প্রতিবাদ জানান। ওই সময় বিতর্কিত ওই বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়ে সিইসির পদত্যাগও দাবি করেন কাদের সিদ্দিকী।
ইসির সংলাপ ভেন্যু থেকে বেরিয়ে এসে কাদের সিদ্দিকী নিজেই সাংবাদিকদের এসব বিষয় অবহিত করেন। এ সময় তার স্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরীন সিদ্দিকীও সঙ্গে ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপ শুরু হয় বেলা ১১ টা ৫ মিনিটে। এতে অন্য নির্বাচন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কিন্তু সংলাপ শুরু হলে রোববার বিএনপির সঙ্গে সংলাপে সিইসির দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন কাদের সিদ্দিকী।
বিতর্কিত ওই বক্তব্যে সিইসি বলেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৯ বছর পূর্বে ১৯৭৭ সালে অত্যন্ত দৃঢতার সাথে বিএনপি গঠন করেন। সে দলে ডান, বাম, মধ্যপন্থি সব মতাদর্শের অনেক রাজনৈতিক ব্যক্তিকে একত্র করেন। তার মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা লাভ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কারিগরি শিক্ষার প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে :… পরবর্তী সংবাদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads