ads

মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০১৭ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ময়মনসিংহ বিভাগীয় নয়া শহর প্রতিষ্ঠায় জমি অধিগ্রহণ-পুনর্বাসনে ৬ হাজার ৩শ কোটি টাকা চাওয়া হয়েছে’

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৭, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ

বিভাগ প্রতিষ্ঠার ২য় বর্ষপূর্তিতে কেককাটা ও আলোচনায় জিএম সালেহ উদ্দিন

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ‘মাদার অফ হিউমিনিটি’ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই প্রথম বাংলাদেশে সরকারি পর্যায়ে পরিবেশ সম্মত আধুনিক উন্নত মডেলের নয়া ময়মনসিংহ বিভাগীয় শহর প্রতিষ্ঠা করছেন। নগর উন্নয়ন অধিদপ্তরের পরিকল্পিত ওই শহরের ৪ হাজার ৩৬৬ একর জমি অধিগ্রহণ ও পুনর্বাসনে ৬ হাজার ৩ শত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দ্রুত অনুমোদন হবে । বরাদ্দ পাওয়া গেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ময়মনসিংহ বিভাগবাসীর স্বপ্নের ওই শহর গড়ার দৃশ্যমান কাজ শুরু হবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিন। বিভাগবাসীকে উদ্দেশ্যে করে জি.এম সালেহ উদ্দিন আরও বলেন, আপনারা আন্দোলন করে বিভাগ প্রতিষ্ঠা করেছেন, এবার নয়া বিভাগের কাঙ্খিত উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। বিভাগীয় কমিশনার বলেন ময়মনসিংহ বিভাগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন ও পরিকল্পণা রয়েছে, সেসব স্বপ্নসমূহ গ্রহন ও বাস্তবায়নে সকলকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে আসতে হবে।
দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার গেজেট প্রকাশিত হয় ২০১৫ সালের ১৩ অক্টোবর। বিভাগ প্রতিষ্ঠার ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৬ অক্টোবর রাতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বিগত ২৬ বছর ধরে বিভাগ বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রম পরিষদ। বিশিষ্ট আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সর্বজন শ্রদ্বেয় জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রানা, জেলা আওয়ামীলীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, জেলা মহিলা পরিষদ সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলার ভাইস-চেয়ারম্যান মমকসু’র সাবেক ভিপি মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক আন্দোলনের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
ব্রিটিশ সরকার ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠা করে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads