ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তা বদলি

খবর টি পড়েছেন : ১৬৬
রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তা বদলি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ১৫ অক্টোবর রবিবার বিকেলে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক ওই তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিশেষ জজ এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. যাবিদ হোসেনকে রংপুরের নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে করা হয়েছে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ।
আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং হাইকোর্টের স্পেশাল অফিসার এ ই এম ইসমাইল হোসেনকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা জজ ও দায়রা জজ, ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসির সঙ্গে সংলাপ : নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সংসদ… পরবর্তী সংবাদ ইতিহাস গড়ে ১০ উইকেটে জিতল প্রোটিয়ারা

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads