ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’প্রধান বিচারপতির বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত’

খবর টি পড়েছেন : ১৬৫
‌’প্রধান বিচারপতির বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শুক্রবার রাতে দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতি এসকে সিনহার গণমাধ্যমকে দেয়া লিখিত ও মৌখিক বক্তব্যকে হতাশাজনক ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আওয়ামী লীগের নেতারা বলেছেন, তার এই ধরনের বক্তব্য অস্থিরতা তৈরি করবে। তার বক্তব্য অগ্রহণযোগ্য ও অসমীচীন। আইনমন্ত্রীর কাছে প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শুক্রবার রাতে বলেন, আমি আগে তার (প্রধান বিচারপতি) লিখিত বক্তব্য পড়ে নেই। তারপর আগামীকাল (আজ শনিবার) আমার বক্তব্য দেব। আজকে আমি আর এর চেয়ে বেশি কিছু বলব না।
আওয়ামী লীগ নেতা ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু শুক্রবার রাতে বলেন, প্রধান বিচারপতি যদি নিজেকে সুস্থ দাবি করেন, তাহলে লিখিতভাবে অসুস্থ দাবি করে ছুটি নিলেন কেন। তিনি লিখিতভাবে বলবেন একটা আবার মৌখিকভাবে আরেকটা বলবেন এটা তো হয় না। এটা তার কাছে প্রত্যাশিত নয়। এটা তার পরস্পরবিরোধী বক্তব্য, যা অগ্রহণযোগ্য ও অসমীচীন। প্রধান বিচারপতির এ বক্তব্য হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, তিনি যাওয়ার আগে যে লিখিত বক্তব্য দিয়ে গেছেন, তাতে স্পষ্ট হয়েছে, তার এ বক্তব্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটা হতাশাজনক বক্তব্য। তার এ বক্তব্য অস্থিরতা তৈরি করবে। আবদুর রাজ্জাক আরও বলেন, প্রধান বিচারপতি তার ছুটির আবেদনে লিখেছেন, তিনি অসুস্থ। এখন তার মুখে এই বক্তব্য শোভা পায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, প্রধান বিচারপতির বক্তব্য হতাশাজনক। ছুটি চেয়ে তার লিখিত বক্তব্য আর দেশ ছাড়ার আগের বক্তব্যে মিল নেই। এ ধরনের বক্তব্যের পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার লিখিত বক্তব্য অন্য কেউ ছড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে বলেও জানান হানিফ।
আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। সেখানে তিনি অসুস্থতার কথা বলেছেন। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটি মঞ্জুর করা হয়েছে। প্রধান বিচারপতি যে অসুস্থ, তা প্রমাণিত হয়, তিনি আইসিডিডিআরবিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি তার লিখিত আবেদনেই বলেছেন, তিনি অসুস্থ। তার ছুটি চাওয়ার পেছনে আওয়ামী লীগ বা সরকারের কোনো চাপ ছিল না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুস্থ প্রধান বিচারপতিকে জোর করে বিদেশ পাঠানোর বিষয়টি… পরবর্তী সংবাদ আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি : নুরুল হুদা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads