ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি : নুরুল হুদা

খবর টি পড়েছেন : ১৫২
আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি : নুরুল হুদা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দশম সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি ১৪ অক্টোবর শনিবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে বলেন, আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে।
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল। পরবর্তী নির্বাচনে ওই প্রশ্নের সুরাহা এখনও হয়নি। তবে বিএনপি এবার নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে অনীহ বিএনপি নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
চলতি বছরই সিইসির দায়িত্ব নেওয়া নূরুল হুদা বলেন, ইসির সংলাপে অংশ নেওয়া মানেই তারা নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের ওপর তাদের আস্থা রয়েছে।
রবিবার ইসির চলমান সংলাপে বিএনপি অংশ নেওয়ার কথা জানালেও এই নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাও করে যাচ্ছে বিএনপি।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সবগুলো রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওতায় আছে এমন প্রস্তাবগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে কমিশন নিজেরা বসবে। তবে সব ধরনের সুপারিশ সংলাপে অংশ নেওয়া দল ও সরকারের কাছে পাঠানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌’প্রধান বিচারপতির বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত’ পরবর্তী সংবাদ এসডিজি অর্জনে ময়মনসিংহ বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads