ads

শুক্রবার , ১৩ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুস্থ প্রধান বিচারপতিকে জোর করে বিদেশ পাঠানোর বিষয়টি প্রমাণিত: ফখরুল

খবর টি পড়েছেন : ২৯০
সুস্থ প্রধান বিচারপতিকে জোর করে বিদেশ পাঠানোর বিষয়টি প্রমাণিত: ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরকার জোর করে বিদেশ পাঠিয়েছে, বিষয়টি প্রমাণিত। প্রধান বিচারপতির বক্তব্যেই তার প্রমাণ মিলেছে দাবি করে এক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১১.৫৫ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হেয়ার রোডের বাসভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, আমি অসুস্থ নই।
এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে চাইলে শুক্রবার রাতে বিএনপি মহাসচিব বলেন, প্রমানিত হয়ে গেল প্রধান বিচারপতি অসুস্থ ছিলেন না, তিনি সুস্থ ছিলেন। প্রমানিত হয়ে গেল তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে সেসময়। প্রধান বিচারপতির সঙ্গে সরকার যে আচরণ করছে তা খারাপ হয়েছে। এটা দেশ ও জাতির জন্য খারাপ হয়েছে। আমরা যে বলেছিলাম সরকার পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে, একটা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হল, মানুষের শেষ আশ্রয়স্থল শেষ হয়ে গেল, আস্থা চলে গেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমি অসুস্থ না, আবার ফিরে আসব : প্রধান… পরবর্তী সংবাদ ‌’প্রধান বিচারপতির বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads