ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি : কৃষিমন্ত্রী মতিয়া

খবর টি পড়েছেন : ২১১
কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি : কৃষিমন্ত্রী মতিয়া
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। আবার এ কথাও সত্যি যে আমরা শুধু কৃষির উপর নির্ভরশীল নই। কৃষির পাশাপাশি আমাদের শিল্পসহ অন্যান্য ক্ষেত্রগুলোও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছে। এ কারণেই বাংলাদেশ আজ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। এর এটি সম্ভব হয়েছে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত ও সুদৃঢ় নেতৃত্বের কারণে। তিনি ১৪ অক্টোবর শনিবার সারা দেশ থেকে আগত কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানীদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিএআরআই) এর ‌’কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষির সামগ্রিক উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছে সমগ্র দেশের উন্নয়ন। আমাদের কৃষি এখন শুধু খোরপোষের অর্থনীতির সঙ্গে জড়িত নয়। আমাদেও কৃষি এখন লাভজনক কৃষির দিকে পা বাড়াবার প্রস্তুতি নিচ্ছে। কৃষিখাতকে যদি লাভজনক করা না যায়, তাহলে গ্রামের জনগোষ্ঠি বিশেষ করে তরুণ ও উদ্দমীরা কৃষিকে বাদ দিয়ে গ্রাম ছেড়ে শহর বা অন্যত্র চলে যাবে। অর্থনীতির মূল চাবি কাঠি কৃষি- এ মন্ত্র কোন অবস্থাতেই তাদেরকে আটকে রাখতে পারবে না। তাই শুধু বৈজ্ঞানিক বা আধুনিকতা নয়, সমস্ত স্বত্তা দিয়ে কৃষিকে ব্যবসায়িকভাবে লাভজনক করে তুলতে পারলেই আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
তিনি আরও বলেন, আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির কোন সুযোগ নেই। আবার কোন কিছু করারও শেষ নেই। দায়িত্ব বোধ থেকেই আমরা দেশের কল্যাণের জন্য কাজ করি। কে ভেবেছিল আমাদের দেশ শিক্ষা দীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে, আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ ও জলবায়ু সচেতনতার জন্য ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ হবেন? এ সবই সম্ভব হয়েছে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত ও সুদৃঢ় নেতৃত্বের কারণে। যেনিভাবে নেতৃত্বের দৃষ্টিভঙ্গির কারণে একটি দেশ এগিয়ে যায়, তেমনিভাবে নেতৃত্বের দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশের কৃষিকে যাতে সারা বিশ্ব শ্রদ্ধার চোখে দেখে সেই লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটকে কাজ করতে হবে।
তিনি হাইব্রিড ও এগঙ খাদ্যের ব্যাপারে সবাইকে আরও উদার ও বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি দেশীয় জাতসমূহের ফলন বাড়ানোর জন্য বিজ্ঞানীদের বলেন এবং ভূট্টার উৎপাদন বৃদ্ধির জন্য অধিক গুরুত্ব আরোপ করেন। এরআগে মন্ত্রী বিভিন্ন প্রদর্শনী ও জাত পরিদর্শণ করেন।
বিএআরআই এর মহা পরিচালক ড. আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে গাজীপুরস্থিত বিএআরআই’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। অনুণ্ঠাণে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ভাগ্যরানী পাল, বিএআরআই এর পরিচালক ড. বীরেশ কুমার গোস¦ামী এবং ড. পরিতোষ কুমার মালাকার বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই’র পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান। কর্মশালায় কৃষি প্রযুক্তি ও জাত উদ্ভাবন এবং তা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।
কর্মশালায় বিএআরআই এর অবসরপ্রাপ্ত মহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠনের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০৮ টিরও বেশি ফসলের ৫১২ টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২ টি অন্যান্য প্রযুক্তিসহ এযাবৎ ৯০০ টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূিচ গ্রহন করাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসডিজি অর্জনে ময়মনসিংহ বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ টেকনাফে ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads