ads

সোমবার , ৯ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিশ্বদেব ইস্যুতে ভাংচুরের মামলায় আ’লীগের বিদ্রোহী বলয়ের ১৭ নেতা-কর্মী কারাগারে

খবর টি পড়েছেন : ২০৭
নালিতাবাড়ীতে বিশ্বদেব ইস্যুতে ভাংচুরের মামলায় আ’লীগের বিদ্রোহী বলয়ের ১৭ নেতা-কর্মী কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর বিশ্বজিৎ চন্দ্র দে ওরফে বিশ্বদেব নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় এএসপি (নালিতাবাড়ী সার্কেল) অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুতবিচার) আইনের মামলায় ১৭ যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৯ অক্টোবর সোমবার দুপুরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তা নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম রাজীব, বঙ্গবন্ধু যুব পরিষদের আহবায়ক, নাজমুল স্মৃতি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, দেশরতœ ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক তায়েবুর রহমান রুবেল, আবু ইলিয়াস সাদ্দাম, বিমান ভট্টাচার্য, সাদ্দাম হোসেন, আমিরুল ইসলাম সোহেল, সারোয়ার হোসেন, সাব্বির আহমেদ বাদশা, রানা মিয়া, হযরত আলী, নুরনবী, পবিত্র শীল, চঞ্চল দে, সৈকত হোসেন, রিপন মিয়া ও মিঠুন। তারা স্থানীয় আওয়ামী লীগের বিদ্রোহী বলে কথিত বাদশা ও লেবু বলয়ের নেতা-কর্মী। অন্যদিকে পুলিশী গ্রেফতার আতঙ্কে নালিতাবাড়ী শহরের গড়কান্দা কাচারীপাড়া এলাকাটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। আর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে বিদ্রোহী বলয়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ১ অক্টোবর সন্ধ্যায় নালিতাবাড়ীর তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে পুলিশের হাতে আটক হয় কাচারিপাড়া মহল্লার মৃত বিধান দে’র ছেলে বিশ্বদেব। পরে রাত ১০টার দিকে স্থানীয়দের সুপারিশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বদেব অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকাল থেকে পুলিশী নির্যাতনে বিশ্বদেবের মৃত্যুর অভিযোগ তুলে নালিতাবাড়ী শহরে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তারা শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মিনার ৩ রাস্তার মোড়ে একাধিক স্থানে টায়ার জ্বালায় এবং কিছু দোকানপাটসহ স্থানীয় হাবিব কমপ্লেক্স থাকা এএসপির কার্যালয় ভাংচুর করে। ওই ঘটনায় ৩ অক্টোবর নালিতাবাড়ী থানায় ২৮ জনকে স্বনামে এবং আরও প্রায় দুই/আড়াইশ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রেকর্ড হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গীদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থ উদ্ধার ॥ নকলায়… পরবর্তী সংবাদ শেরপুরে গুণী সঙ্গীতশিল্পী তৃপ্তি কর সংবর্ধিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads