ads

সোমবার , ৯ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গীদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থ উদ্ধার ॥ নকলায় বিস্ফোরক মামলায় ২ জনের রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ১৬৯
জঙ্গীদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থ উদ্ধার ॥ নকলায় বিস্ফোরক মামলায় ২ জনের রিমান্ড মঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় জঙ্গীদের বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ উদ্ধারের মামলায় গ্রেফতার হওয়া গোডাউনের মালিক মিনারা বেগম (৩২) ও ভাড়াটে ফয়েজ উদ্দিন (৩৩) এর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৯ অক্টোবর সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম মিনারা বেগমের ১ দিনের ও ফয়েজ উদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে ৩ দিন পরও ওই মামলার প্রধান আসামী ও গোডাউনের বর্তমান ভাড়াটে আবুল কাশেম বা অন্য কাউকে গ্রেফতার হয়নি। পুলিশ বলছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান তরফদার ওই তথ্য নিশ্চিত করে বলেন, গোডাউনের মালিক ও ভাড়াটে রিমান্ড মঞ্জুর হওয়ায় বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ মজুদের মূল রহস্য উদঘাটন ও প্রাপ্তির উৎস, পলাতক আসামীদের শনাক্তকরণ ও গ্রেফতারসহ নিবিরভাবে জিজ্ঞাসাবাদ ও অভিযান পরিচালনার মাধ্যমে মামলাটির তদন্তে অগগ্রতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওই মামলার প্রধান আসামী আবুল কাশেমসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৫ অক্টোবর রাতে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে জঙ্গিদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থের গোডাউনের সন্ধান এবং ওই গোডাউন থেকে নাইট্রিক এসিড, সালফারিক এসিড, ক্লোরোফর্ম ও ডাইক্লোমেথিনসহ বিস্ফোরক তৈরির প্রায় ৬শ লিটারের বিপুল পরিমাণ রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শনিবার নকলা থানায় গোডাউনের ভাড়াটে আবুল কাশেম (২২) ও ফয়েজ উদ্দিন (৩৩) এবং মালিক মিনারা বেগম (৩২)সহ স্বনামে ৩ জন ও অজ্ঞাতনামা বেশ কয়েকজন জঙ্গীকে আসামী করে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় একটি মামলা রেকর্ড হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্বদেব ইস্যুতে ভাংচুরের মামলায় আ’লীগের বিদ্রোহী বলয়ের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads