ads

শুক্রবার , ৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

খবর টি পড়েছেন : ১২৮
ঝিনাইগাতী সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে নিহত আশরাফ আলীর (২৫) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৬ অক্টোবর শুক্রবার বিকেলে দু’দেশের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ’র মধ্যে ১১০১/৭এস সীমানা পিলারের নিকটে নো-ম্যানস ল্যান্ডে এক পতাকা বৈঠকের মাধ্যমে থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত আরশাফ আলী উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তার দুলাভাই আব্দুল লতিফ জানিয়েছেন।
জানা যায়, বুধবার বিকেলে আশরাফ নকশী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সে গজনী অবকাশ কেন্দ্রে ঘুরতে গিয়ে একপর্যায়ে ভুলবশত: বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০১ নং পিলার পার হয়ে ভারতে প্রবেশ করলে মেঘালরে কোচআদব্রি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালায়। এতে আশরাফ ঘটনাস্থলেই নিহত হয়।
শুক্রবার নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি ও ভারতীয় বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকের মাধ্যমে আশরাফ আলীর মৃতদেহ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ সদস্যরা। পরে থানা-পুলিশের পক্ষ থেকে নিহত আশরাফ আলীর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল কাদির মিয়া লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার পরবর্তী সংবাদ পুলিশের প্রেস ব্রিফিং ॥ নকলায় উদ্ধারকৃত রাসায়নিক পদার্থ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads