ads

শুক্রবার , ৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬০
শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী রাঙাজান গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। মৃত হাতিটি দাঁতওয়ালা পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতি। ৬ অক্টোবর শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের নিকট থেকে সংবাদ পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি দেখতে পান। বিকেলে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই হাতির মৃতদেহটি গর্ত করে পুতে ফেলা হয়। ওইসময় ফরেনসিক পরীক্ষার জন্য মৃত হাতির হৃৎপিন্ড, ফুসফুস, পাকস্থলি ও শরীরের কিছু অংশ সংরক্ষণ করা হয়।
বনবিভাগের শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা ওমা. তারিকুল ইসলাম হাতির মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ১৯ ড্রাম তরল বিস্ফোরক উদ্ধার : নারী… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads