স্টাফ রিপোর্টার ॥ ‘নিজের হার্টকে সবল রাখুন, অন্যদের উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এফিলিয়েট বডির উদ্যোগে আয়োজিত ওই র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক সভাপতি এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, নারীনেত্রী আইরিন পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শহরের গৃর্দ্দা নারায়ণপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









