ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

খবর টি পড়েছেন : ১৯৮
ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে আশরাফ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ৪ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার গজনী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে ওই ঘটনা ঘটে। নিহত আশরাফ উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। আশরাফ আলী একজন গার্মেন্টস কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফ আলীর অভিভাবকরা বিষয়টি বিজিবিকে অবহিত করলে নকশী সীমান্ত ফাঁড়ির উদ্যোগে তাৎক্ষণিক পতাকা বৈঠকের আয়োজন করা হলেও শুক্রবার পর্যন্ত তা মূলতবি করা হয়। ফলে আশরাফের লাশ ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার কুচাদাগ্রি বিএসএফ ক্যাম্পে রয়েছে।
জানা যায়, গার্মেন্টস কর্মী আশরাফ আলী ছুটিতে এলাকায় ফিরে বুধবার বিকেলে নকসি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সে গজনী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নং পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আশরাফ নিহত হয়।
এ ব্যাপারে বিজিবি’র নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম বলেন, পতাকা বৈঠকে আশরাফ আলীর মৃতদেহের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও সে কিভাবে নিহত হয়েছে সে ব্যাপারে বিএসএফ’র পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে বিএসএফ জানিয়েছে, শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে আশরাফ আলীর মৃতদেহ ফেরত দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি হুঁশিয়ারী দিলেন শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ শেরপুরে এবার মাস্টার্সপড়ুয়া সেই শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads