ads

বুধবার , ৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬শ দুঃস্থ পেলেন রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী

খবর টি পড়েছেন : ২৬৮
শেরপুরে ৬শ দুঃস্থ পেলেন রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলালিংকের সহায়তায় রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রীসহ হাইজিন প্যাকেট। ৪ অক্টোবর বুধবার শেরপুর সদরের ৪টি ইউনিয়নে ৪শ ৫০ এবং ঝিনাইগাতীর ২টি ইউনিয়নে ১শ ৫০ দুঃস্থ পরিবারের মাঝে ওই সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে এদিন বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তালিকাভূক্ত দুঃস্থদের মধ্যে ওই সামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় বাংলালিংকের জোনাল ম্যানেজার আলাউদ্দিন আহমেদ, রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, উপ-পরিচালক হায়দার আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। একইভাবে চরমোচারিয়া, বেতমারী-ঘুঘুরাকান্দি ও চরপক্ষীমারী ইউনিয়নের তালিকাভূক্ত দুঃস্থদের মাঝেও ওই সহায়তা প্রদান করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়নের তালিকাভূক্ত দুঃস্থদের মাঝে ওই সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। ওইসময় রেড ক্রিসেন্টের সদর দপ্তরের কর্মকর্তা একেএম মোহসিন, জেলা রেড ক্রিসেন্টের সদস্য নাসরিন রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়েশা সিদ্দিকা রূপালীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক হায়দার আলী জানান, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর সহায়তায় প্রতিষ্ঠানের সদর দপ্তরে বাংলালিংক আর্থিক সহায়তা প্রদান করে। ওই সহায়তা থেকে বরাদ্দপ্রাপ্ত ১০ লাখ ৮০ হাজার টাকায় প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি করে চিনি, লবণ ও সুজিসহ ২১ কেজির খাদ্যসামগ্রী প্যাকেট এবং গোসলের সাবান, হুইল পাউডার, ব্রাশ, টুথপেস্টসহ একটি হাইজিন প্যাকেট মিলে ১৮শ টাকা মূল্যমানের ওই সহায়তা সামগ্রী প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে কারাগারে প্রেরণ পরবর্তী সংবাদ শেরপুরে ৩৪ স্বেচ্ছাসেবী সংস্থা ও ২৮ দুঃস্থ মহিলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads