ads

বুধবার , ৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে কারাগারে প্রেরণ

খবর টি পড়েছেন : ৩৪৫
শেরপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতাকে কারাগারে প্রেরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শেরপুরে গ্রেফতারকৃত জামায়াত নেতা মোহাম্মদ আলীকে (৪৫) জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেলে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান রবিবার তা শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ওই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গোপন সূত্রে সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৬ জুলাই রাতে শহরের কাজীবাড়ী পুকুরপাড় সংলগ্ন সাবেক সেনাসদস্য ফরহাদ মিয়ার ছাত্র মেস থেকে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী পুস্তক, জামায়াত ও শিবিরের সাংগঠনিক কাগজপত্রসহ ৪ শিবির নেতাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড হয় সদর থানায়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নতুন বাস টার্মিনাল এলাকা থেকে জামায়াত নেতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, সে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই নানা কৌশলে দলীয় তৎপরতা চালানোসহ সরকারবিরোধী ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে। ইতোপূর্বে প্রায় দু’মাস আগে সে নিজ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জামায়াত নেতা-কর্মীদের নিয়ে জমায়েতের প্রস্তুতি নিলে থানা পুলিশের হানায় তা ভন্ডুল হয়ে যায় এবং পরে ব্যানার, মাইক ও চেয়ারসহ সভার সরঞ্জাম জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান বলেন, জামায়াত নেতা মোহাম্মদ আলী দীর্ঘদিন ঘাপটি মেরে থেকে নানা অপতৎপরতায় লিপ্ত ছিল। সে গত ২৬ জুলাই রাতে শহরের কাজীবাড়ি পুকুরপাড় সংলগ্ন এক ছাত্রমেসে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের ঘটনায় জড়িত ছিল মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া ওই ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। এজন্য তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২ হতদরিদ্র বিধবাকে গৃহনির্মাণ সহায়তা প্রদান পরবর্তী সংবাদ শেরপুরে ৬শ দুঃস্থ পেলেন রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads