ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩৪ স্বেচ্ছাসেবী সংস্থা ও ২৮ দুঃস্থ মহিলা পেলেন আর্থিক সহায়তা

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে ৩৪ স্বেচ্ছাসেবী সংস্থা ও ২৮ দুঃস্থ মহিলা পেলেন আর্থিক সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও শিশু, দুঃস্থ মহিলাদের মাঝে মহিলা অধিদপ্তরের আওতায় সেলাই মেশিনসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় ৩৪টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে প্রতিটিকে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তার মোট ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক, ১০ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন এবং ১৭ জন শিশু-দুঃস্থ মহিলার মাঝে মাথাপিছু ৫ হাজার টাকা ও একজনকে ১০ হাজার টাকাসহ ৯৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ও স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার প্রতিনিধিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৬শ দুঃস্থ পেলেন রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী পরবর্তী সংবাদ শেরপুরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার॥ হত্যা মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads