স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২ হতদরিদ্র বিধবাকে গৃহনির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার শহরের দমদমা মহল্লায় চন্দ্র বানু (৭৫) ও আম্বিয়া বেওয়া (৬৫) নামে ওই ২ বিধবার হাতে গৃহনির্মাণ সহায়তা বাবদ নগদ ১০ হাজার করে টাকা তুলে দেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। ওইসময় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জনউদ্যোগ সংগঠক শামীম হোসেন, রজীবা আহবায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মাসুদুল আলম সরকার, মতিউর রহমান তোতা, শাহ আলম, মুসা আলম, আব্দুল আলিম, আবুল হাশেম, নুরে আলম, আলামিন, নুরুল্লা লাভলু, সাইফুল ইসলাম প্রমুখ।
জানা যায়, ২৩ সেপ্টেম্বর সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা এবার উপহার সামগ্রীর পরিবর্তে বন্যাদূর্গত ও অসহায় মানুষদের সহায়তায় ১ লাখ ১৬শ টাকা দান করেন। দানকৃত অর্থ দ্বারা বিভিন্ন এলাকার ১০ জন হতদরিদ্র মানুষকে গৃহনির্মাণ সহায়তা দেওয়া হচ্ছে।









