স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হাফেজ মোঃ ইউসূফ আলী (৪০) নামে এক পঙ্গু-জন্মান্ধ ব্যক্তির পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। ৪ অক্টোবর বিকেলে নকলা অসহায় সহায়তা সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই পঙ্গু-জন্মান্ধ ব্যক্তির পুনর্বাসনে তার চলাচলের জন্য একটি হুইল চেয়ারসহ স্ত্রীকে একটি সেলাই মেশিন, কাপড় সেলাই করার উপকরণ, নগদ ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা মূল্যের ছাগল, হাঁস-মুরগী প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সংস্থার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।









