ads

বুধবার , ৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

খবর টি পড়েছেন : ১৯৭
নকলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ধর্ষণের শিকার হয়েছে হতদরিদ্র পরিবারের এক প্রতিবন্ধী কিশোরী (১৫)। ওই ঘটনায় বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষক রুবেল মিয়া (১৯) সহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা হলে বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রেকর্ড করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
জানা যায়, নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামের হতদরিদ্র পরিবারের ওই প্রতিবন্ধী কিশোরী ৩০ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় চানু মিয়া ওরফে চানু চোরার ছেলে রুবেল মিয়ার মুদি দোকানে সওদা নিতে যায়। ওইসময় সেখানে অন্য কোন লোকজন না থাকার সুযোগে লম্পট রুবেল মিয়া ওই কিশোরীকে দোকানের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে পেছনের বারান্দায় থাকা চৌকিতে নিয়ে ওই কিশোরীর জামা-কাপড় খুলে ফেলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ওই কিশোরী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। এরপর স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রথমদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে এবং পরে ধর্ষক রুবেল মিয়ার সাথে ওই কিশোরীর বিয়ের ব্যবস্থা করার নামে সময়ক্ষেপন করে। অবশেষে পরিবারের লোকজন ওই ঘটনায় চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেও কোন ফলাফল পায়নি।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম সিদ্দিকী জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কোন মামলা এখনও থানায় পৌঁছেনি। তবে মামলার কপি পেলে আদালতের আদেশ মোতাবেক অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একযোগে ৪৪৪৮ স্পটে ধানের ক্ষেতে আলোক ফাঁদে ক্ষতিকর… পরবর্তী সংবাদ শেরপুরে পঙ্গু-জন্মান্ধ ইউসূফের পুনর্বাসনে সহায়তা প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads