ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংসদ শ্যামলীর চাচা পৌর কাউন্সিলর সিরা’র ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৩৬
শেরপুরে সাংসদ শ্যামলীর চাচা পৌর কাউন্সিলর সিরা’র ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের মহিলা সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজার চাচা, শেরপুর পৌরসভার ৩ দফায় নির্বাচিত কাউন্সিলর রফিকুল ইসলাম সিরা (৪৮) ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের শীতলপুরস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। শনিবার দুপুর আড়াইটায় স্থানীয় ঢাকলহাটী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
উল্লেখ্য, পৌর কাউন্সিলর সিরা দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বেশ কিছুদিন চিকিৎসার পর শুক্রবার রাত ২ টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় এবং রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads