ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ১৮৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ কুচনীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মালিঝিকান্দা ইউনিয়নের নুর হোসেনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ কুচনীপাড়া এলাকার স্টিলের ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাতে চলতি অর্থবছরে… পরবর্তী সংবাদ শেরপুরে সাংসদ শ্যামলীর চাচা পৌর কাউন্সিলর সিরা’র ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads