ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

খবর টি পড়েছেন : ২৬৪
ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর সীমান্তে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে ঝিনাইগাতী উপজেলার ৪ ইউনিয়নের অন্তত: ১৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর ভারি বর্ষণের কারণে সৃষ্ট ওই পাহাড়ি ঢলে ৩০ সেপ্টেম্বর শনিবার ভোরে ডুবে গেছে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক। ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বর ২ ফুট এবং বাজারে ৪ ফুট উচ্চতায় ঢলের পানি প্রবাহিত হচ্ছে। তবে দুপুর পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
জানা যায়, শুক্রবার দিন থেকে শুরু করে রাতভর ভারি বর্ষণের কারণে ব্যাপক পাহাড়ি ঢল নামতে শুরু করে। ওই ঢলে সীমান্তের মহারশি নদীতে প্লাবন সৃষ্টি হয়। এক পর্যায়ে রামেরকুড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ৭০/৮০ ফুট ভেঙে প্রবলবেগে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে। ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক ডুবে প্রবল ¯্রােতে পানি নিম্নাঞ্চলের দিকে নামতে থাকে। এতে ঝিনাইগাতীর ধানশাইল, ঝিনাইগাতী সদর, মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের অন্তত: ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। শনিবার সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ ২ ফুট এবং গরুহাটি ও ঝিনাইগাতী বাজার প্রায় ৪ ফুট পানিতে তলিয়ে যায়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম জানান, ভারি বর্ষণের কারণে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা পরিষদ, ঝিনাইগাতী বাজার সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংসদ শ্যামলীর চাচা পৌর কাউন্সিলর সিরা’র ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে আরও এক বিলে পোনা মাছ অবমুক্ত করলেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads