ads

শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাতে চলতি অর্থবছরে ৫৪ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার

খবর টি পড়েছেন : ১৪৮
দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাতে চলতি অর্থবছরে ৫৪ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : কল্যাণমূখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশের দারিদ্র ও বৈষম্য হ্রাস করে টেকসই উন্নয়ন নিশ্চিত করে সমাজের বঞ্চিত, অবহেলিত ও গরীব মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার ‘দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচী’ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম । তিনি বলেন সমাজের পিছিয়ে পড়া লোকদের মূলস্্েরাধারায় আনতে ২৩টি মন্ত্রণালয়ের ১৩৬টি কর্মসূচী মাধ্যমে চলতি বছরে বাজেটের ১৩ শতাংশ প্রায় ৫৪ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই টাকা যাতে সঠিকভাবে ব্যয় হয় সে লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি ব্যবহারসহ মাঠ প্রশাসনকে আরো দক্ষ করে তুলতে মন্ত্রিপরিষদ বিভাগ বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।
মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ এই কর্মসূচী দক্ষতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব ফিল্ড এডমিনিস্ট্রেশন’ আওতায় ‘দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচী’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব কথা বলেন।
ময়মনসিংহ শহরের খাগডহরের সিলভার ক্যাসেল হোটেলে শুক্রবার সকাল ৯টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগ অতিরিক্ত সচিব অব্দুল ওয়াদুদ ভূইয়া, স্বাগত বক্তব্য রাখেন এই বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান। কর্মশালার বিষয় ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থানপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের স্যোশাল প্রটেকশন স্পেশালিষ্ট মোহাম্মদ খালেদ হাসান এছাড়াও ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান ও মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ আশফাকুল আলম মুকুট কর্মশালা সংশ্লিষ্ট ২টি প্রবন্ধ উপস্থাপন করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন জানান, দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে ১৪টি মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাসহ ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা প্রশাসকসহ এই ৪টি জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকার, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ দিনব্যাপী ওই কর্মশালায় অংশ নেন। সুষ্ঠু ব্যবস্থানা ও সুন্দর আয়োজনের জন্য বিভাগীয় কমিশনার ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ২ শ্রমিক নিখোঁজ পরবর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads