ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিমা বিসর্জন

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে প্রতিমা বিসর্জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেরপুরে শেষ হয়েছে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। ৩০ সেপ্টেম্বর শনিবার প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপালবাড়ী মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে। পরে গোপালবাড়ী পুকুরে বিভিন্ন পূজাম-পের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ওই সময় উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়।
এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে গোপালবাড়ী ও আশপাশের এলাকায় হিন্দু পূন্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়।

Shamol Bangla Ads

ওই সময় হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শেরপুর সদরে এবার ৭৮টি পূজা ম-পসহ জেলায় ১৫৩টি পূজামন্ডপে শারদীয়া দুর্গোৎসব উদযাপিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে মতবিনিময়… পরবর্তী সংবাদ শেরপুরে জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads