ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও এক বিলে পোনা মাছ অবমুক্ত করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে আরও এক বিলে পোনা মাছ অবমুক্ত করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আরও এক বিলে পোনা মাছ অবমুক্ত করেছেন সদর আসনের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিক। তিনি ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারী বিলে ১০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। ওইসময় তিনি বলেন, মানবদেহে আমিষের ঘাটতি পূরণে মাছের কোন বিকল্প নেই। এজন্য সরকার বিল ও জলাশয়ে মাছ চাষে সহায়তাসহ এক্ষেত্রে এগিয়ে আসা উদ্যোক্তাদের নানাভাবে উৎসাহিত করছে।
পোনা অবমুক্তকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জাহিদ হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইসমত পাশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads