ads

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা

খবর টি পড়েছেন : ১৮২
নালিতাবাড়ীতে বালু উত্তোলনের দায়ে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা সংলগ্ন নিচপাড়া এলাকায় ভোগাই নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের দায়ে উত্তোলনকারী ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
সূত্র জানায়, নালিতাবাড়ী-কালাকুমা সড়কের নালিতাবাড়ী শহর থেকে নিচপাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পাকা ও নিচপাড়া বিধ্বস্ত ভোগাই নদীর বাঁধ সিসি ব্লক দ্বারা নির্মাণের জন্য এলজিইডি সম্প্রতি ঠিকাদার নিয়োগ করে। সংশ্লিষ্ট ঠিকাদার ওই কাজের জন্য স্থানীয় কয়েকজনকে বালু উত্তোলনের জন্য নিয়োগ করেন। কিন্তু বালু উত্তোলনে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় বৃহস্পতিবার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ঠিকারদকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও এক বিলে পোনা মাছ অবমুক্ত করলেন… পরবর্তী সংবাদ শেরপুরের ৫ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করলেন হিন্দু…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads