স্টাফ রিপোর্টার ॥ অর্ধ শতাধিক সদস্য নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ ৫ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার দিনবাপী ওই পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা ও বিজয়া দশমীতে দেবীর বিসর্জন পর্যন্ত সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।
পরিদর্শনকালে জাতীয় হিন্দু মহাজোট শেরপুর জেলা শাখার আহবায়ক সুবির কুমার দে, সদস্য সচিব গঙ্গেশ্বর মিত্র বিপ্লব, সুশীল সরকার, সৌমিত্র কুমার দে মিঠু, অভিজিৎ সাহা, সুশান্ত দাস, রঞ্জিত বিশ্বাস রতন, দোলন চন্দ্র দে, শুভ দাস, শান্ত রায়, বিলাস মোদক, মিন্টু, প্রবীর রায়, অনন্ত দেসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।











