শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দুর্গা পূজা। অ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ২০টি দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর- ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজ সেবক শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। তিনি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির লোকজনরে সাথে মতবিনিময় করেন ও আর্থিক অনুদান দেন। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। নাচন মোহরী এলাকায় শান্তি সংঘ আয়োজিত শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনকালে পুলিশ সুপার রিপন কুমার মদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কৃষ চন্দ্র রায় এর সাথে কুশল বিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ও ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।









