ads

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৯৮
নকলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সম্প্রতি বন্যা ও অতিবৃষ্টি’র কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় নকলা মুক্তমঞ্চে ৫শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, এমওপি ৫ কেজি ও ডিওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ-উল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আজাদ, কৃষক মন্নাফ খাঁ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন লিটন পরবর্তী সংবাদ শেরপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ২ শ্রমিক নিখোঁজ

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads