ads

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বান্দরবানে ত্রাণের ট্রাক খাদে পড়ে নিহত ৯

খবর টি পড়েছেন : ৩২৩
বান্দরবানে ত্রাণের ট্রাক খাদে পড়ে নিহত ৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বান্দরবান প্রতিনিধি :  রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রিসেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকঢালা আমতলি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড়শন খোলায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে ত্রাণ নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে নিহতরা হলেন আব্দুল্লাহ (১৮), আব্দুল জলিল (৪০), সুরত আলম (৩৫), ছৈয়দুল আমিন (৩২), মো. আব্দুল্লাহ (১৬) ও মামুনুল হাকিম (৩২)। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা গেছেন সুলতান আহমদ (৪৫), মুকবুল আহমদ (৫০) ও সুদর্শন বড়ুয়া (৫০)।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে আমতলি এলাকায় পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান। নিহত ও আহতরা সবাই শ্রমিক। এদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়িতে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সালমান করিম খান জানান, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে নিয়ে আসা হয়। আনার পরপরই ৩ জন মারা গেছেন। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর জানান, ত্রাণকাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে চাকডালা সীমান্তচৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত কয়েকজনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ৩ জন মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেস কাউন্সিলের আয়োজনে শেরপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা উদ্বোধন পরবর্তী সংবাদ ‘সিপিএ সম্মেলন গণতন্ত্র-আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ’ : স্পিকার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads