ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাখাইনে সহিংসতা বন্ধে সু চির শেষ সুযোগ, নয়তো পরিস্থিতি ভয়ংকর হবে : জাতিসংঘ মহাসচিব

খবর টি পড়েছেন : ৩৩৯
রাখাইনে সহিংসতা বন্ধে সু চির শেষ সুযোগ, নয়তো পরিস্থিতি ভয়ংকর হবে : জাতিসংঘ মহাসচিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর চলমান নিধনযজ্ঞ বন্ধে অং সান সু চিকে শেষ সুযোগ দেওয়া হলো। তিনি যদি এখনই ওই নিধনযজ্ঞ বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একে জাতিগত নিধনযজ্ঞ হিসেবেই গণ্য করা হবে।
বিবিসির হার্ড টক প্রগ্রাম এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর নিজ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই সু চিকে রোহিঙ্গা নিধন বন্ধের আদেশ দিতে হবে। যদি তিনি রোহিঙ্গা নিধন বন্ধ না করেন তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আর এর ফলে দুর্ভাগ্যক্রম ভবিষ্যতে আমি পরিস্থিতি আগের মতো হওয়ার মতো হওয়ার সম্ভাবনা দেখছি না। ‘ তিনি জোর দিয়ে বলেন, ‘রোহিঙ্গাদের নিজ ঘরে ফিরে যেতে দিতে হবে। ‘
তিনি এ-ও পরিষ্কার করে বলেন, মিয়ানমারের সেনাবাহিনীই এখনো দেশটির নিয়ন্ত্রণে রয়েছে। আর রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞেরও মূল হোতা তারা।
অন্যদিকে মিয়ানমারের দাবি, গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাচৌকিতে রোহিঙ্গা ইসলামী জঙ্গিদের হামলায় ১২ জন নিরাপত্তাকর্মীকে হত্যার জবাবেই সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এই অভিযানে বেসামরিক নাগরিকদের ওপর কোনো হামলার কথাও অস্বীকার করেছে মিয়ানমার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া : কামরুল… পরবর্তী সংবাদ রাত ৮টার মধ্যে শেষ করতে হবে প্রতিমা বিসর্জন…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads