ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া : কামরুল ইসলাম

খবর টি পড়েছেন : ১৫২
গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া : কামরুল ইসলাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশের মাটিতে বসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে এবং এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। তিনি ১৭ সেপ্টেম্বর রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি লে. কমান্ডার (অব.) মোয়াজ্জেম হোসেনের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, ‘সারাবিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডাকে সাড়া দিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে যেন তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়ের আলোচনা করছেন। এর সমাধানের পথ বের করছেন ঐক্যবদ্ধ ভাবে। আর সেই সময়ে খালেদা জিয়া বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন।’
রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রোহিঙ্গা ইস্যুতে সব দূতাবাসে চিঠি দিচ্ছেন, সেই চিঠিতে কী লেখা আছে তার ভাষা আমাদের জানা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ রাখাইনে সহিংসতা বন্ধে সু চির শেষ সুযোগ, নয়তো…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads