ads

শুক্রবার , ১১ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিচার ব্যবস্থায় আস্থার সংকট ভয়াবহ অবস্থার সৃষ্টি করে : এলজিআরডি মন্ত্রী

খবর টি পড়েছেন : ৩২০
বিচার ব্যবস্থায় আস্থার সংকট ভয়াবহ অবস্থার সৃষ্টি করে : এলজিআরডি মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাদারীপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘জনগণের মনে আঘাত দিয়ে, উপযাজক হয়ে বিচার ব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সে দেশে প্রলয়ঙ্করী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।’ ১১ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরে শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়ার রায়ের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে তিনি ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করেছেন। এমনকি রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটাক্ষ করতে তিনি দ্বিধা করেনি, যা এই সভার মাধ্যমে ধিক্কার জানাই।’
তিনি আরও বলেন, ‘যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, আমরা অত্যন্ত বিনয়ের সাথে তা পুনর্বিবেচনা করার অনুরোধ করছি।’
অনুষ্ঠানে মন্ত্রী মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালকুদার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড পরবর্তী সংবাদ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads