নুসরাত ফারিয়া-জিতের হ্যাটট্রিক

খবর টি পড়েছেন : ২১১
নুসরাত ফারিয়া-জিতের হ্যাটট্রিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তৃতীয়বারের মতো বড় পর্দায় ফিরছে নুসরাত ফারিয়া-জিৎ জুটি। গত বছর এ জুটির প্রথম ছবি ‘বাদশা : দ্য ডন’ ছবিটি মুক্তি পায়। এ বছরে মুক্তি পেয়েছে ‘বস টু : ব্যক টু রুল’। যৌথ প্রযোজনার দুটি ছবিই ব্যবসায়িক সাফল্য পেয়েছে।
রোমান্টিক কমেডি ধাঁচের নতুন ছবিটিও যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে। তবে এখনো ছবির নাম ঠিক হয়নি। ভারতের পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। ১৭ আগস্ট থেকে ইতালিতে শুরু হবে ছবির শ্যুটিং।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিথিলার দৃষ্টিতে এখন কেবল চাকরি আর মেয়ে পরবর্তী সংবাদ সালমান শাহ্’র ফাঁসির দড়ি, আলামতের ছবি অনলাইনে ভাইরাল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads