জামালপুর সংবাদদাতা : জামালপুরে নিজ বাড়িতে স্কুলশিক্ষার্থী ২ বোনের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। ২ আগস্ট বুধবার সকালে সদর উপজেলার মেস্টা ইউনিয়নে তেলিবাড়ি গ্রামে তাদের নিজ বাড়িতে মরদেহ পাওয়া যায়। নিহত দুই বোন হচ্ছে শামীম আহমেদের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা আক্তার (১৪) ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লুবনা (১০)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়িতে স্কুলশিক্ষার্থী দুই বোনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম দুই বোনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



















