শ্যামলবাংলা ডেস্ক : অভিনেতা জাহিদ হাসান এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এশিয়ান টিভির কার্যালয়ে চ্যানেলটির চেয়ারম্যান হারুন-অর-রশীদ জাহিদ হাসানের হাতে এই দায়িত্ব অর্পণ করেন। বিষয়টি জাহিদ হাসান নিজেই নিশ্চিত করেছেন।
জাহিদ হাসান বলেন, হারুন ভাই ডেকে আকস্মিকভাবে এই দায়িত্ব দিয়েছেন। ভাববারও সুযোগ পাইনি। আমি জানি টেলিভিশনের দায়িত্ব পালন করা খুব কঠিন। প্রধান উপদেষ্টা হিসেবে সবার সহযোগিতা নিয়ে আমি চ্যানেলটিতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। তবে সেটি ঈদের আগে আর সম্ভব নয়। আমার সব পরিকল্পনা শুরু হবে ঈদের পরে। সবার সহযোগিতা চাই।
এশিয়ান টিভি থেকে বলা হয়েছে চ্যানেলটিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে জাহিদ হাসানের মতো অভিজ্ঞ একজন টিভি ব্যক্তিত্বকে ওই দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব হিসেবে তিনি মাসে দু’দিন অফিস করবেন। প্রধান উপদেষ্টা হিসেবে কাজের রোডম্যাপ তৈরি করবেন, মনিটরিং করবেন। তার পরামর্শে দেশের জনপ্রিয় চ্যানেলে পরিণত হবে বলে মনে করছে টিভি কর্তৃপক্ষ।
























