ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষ রোপণ

খবর টি পড়েছেন : ১৪৭
শেরপুরে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষ রোপণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘একজন বন্ধু, দুটি গাছ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ২১ জুলাই শুক্রবার জেলা সদরের বিভিন্নস্থানে ফলদ, বনজ, ফুলজ ও ঔষধি প্রজাতির ৩ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় ওইসব চারা কিনে তা রোপণ করে।
শুক্রবার সকালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু। কর্মসূচির অংশ হিসেবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর শিশু পার্ক, পৌর চাপাতলী কবরস্থান, পৌর শেরী মহাশ্মশানসহ সদরের নামা শেরিরচর, খরমপুর, মাধবপুর, চাপাতলী, গোপালবাড়ী, বাগরাকসা কাজীবাড়ি এলাকায় তিন শতাধিক চারা রোপণ করা হয়। এসময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা আনোয়ারুল সাদাত, শেরপুর সভার সাধারণ সম্পাদক মাশুকুর রহমান, সহ-সভাপতি রবিন সাহা, উপসাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসানসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রথম আলো শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়-এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে। প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যরা পরিবেশ রক্ষার্থে সারা দেশে গাছের চারা রোপণ করছে। এর মাধ্যমে জলবায়ূর পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে দেশের মানুষ উপকৃত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজে নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ দক্ষ নাগরিক গড়ে তুলতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads