স্টাফ রিপোর্টার ॥ ‘যুক্তির শাণিত ধারায়, সমাজ চেতনার বিনির্মাণে’ এ শ্লোগানকে সামনে রেখে এবং নবীন শিক্ষার্থীদের মাঝে বিতর্কের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে শেরপুর সরকারি কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম রিয়াজুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আক্রাম হোছাইন।
শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের মেন্টর শিব শংকর কারুয়ার সভাপতিত্বে ও শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের প্রচার সম্পাদক রজত সাহা অন্তুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আফরিন নাহার রওশন, শেরপুর সরকারি কলেজের ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এমদাদুল হক রিপন, সভাপতি মঈন আহমেদ, সাধারন সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক প্রমুখ।
ওইসময় কলেজের অন্যান্য বিভাগের প্রধান ও শিক্ষকদের সাথে ৪০ জন নবীন বিতার্কিক উপস্থিত ছিলেন।









