ads

বৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণসহ ১১ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষা জাতীয়করণের জন্য এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থানা মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচী শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক মুহসীন আলী আকন্দ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, শাহজাহান আলী, নওশেদ আলী, নাসরিন আক্তার, হাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক শাহনুর হাবিব, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোজাফর আলী, শিক্ষক নেতা আশরাফুল আলম মনির, ঝিনাইগাতী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাজ উদ্দিন সাজু, সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, নকলা উপজেলা শিক্ষক নেতা আব্দুস সাত্তার ও শিক্ষক নেতা মেজবাহ উদ্দিন, আব্দুল হামিদ, কাজল, আইয়ুব আলী, তপন, নুর সোলাইমান, নুর নবী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকির হোসেন।
বক্তারা প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকদের ন্যায্য দাবি জরুরি ভিত্তিতে মেনে নেওয়ার আহবান জানান। কর্মসূচীতে প্রায় ৩ হাজারেরও অধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার অব… পরবর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজে নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads