ads

বৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার অব কমার্সের সচিব গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার অব কমার্সের সচিব গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব শুভাশীষ দত্ত আশীষ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের গোপালবাড়ী মহল্লার নৃপেন্দ্র নাথ দত্তের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ওই ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, প্রায় ৪ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব পদে যোগ দেয় শুভাশীষ দত্ত আশীষ। সম্প্রতি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব নিয়ে তার আচার-আচরণে সন্দেহের উদ্রেক হলে চেম্বার সভাপতি মোঃ মাসুদসহ অন্যান্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ স্বীকার করে। পরে প্রতিষ্ঠানের অভ্যন্তরিণ নিরীক্ষায় প্রতীয়মান হয়, সভাপতি ও সচিবের যৌথ সাক্ষরে পরিচালিত দি ফারমার্স ব্যাংক লিঃ এর স্থানীয় শাখায় থাকা হিসাব থেকে সভাপতির সাক্ষর জাল করে খ- খ- ৯টি চেকের মাধ্যমে প্রায় ২ লক্ষাধিক টাকা এবং জাল ব্যাংক স্টেটমেন্ট সৃজন, বিভিন্ন খাত থেকে উত্তোলিত টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের টাকাসহ আরও কয়েকটি খাতের মোট ১০ লক্ষ ৪ হাজার ৭শ ১০ টাকা আত্মসাত করেছে। এরপর সচিব আশীষ প্রতিষ্ঠানের ওই আত্মসাত করা অর্থ ফেরতের লিখিত অঙ্গীকারনামা দেওয়ার পরও সময়ক্ষেপন করায় বৃহস্পতিবার সকালে চেম্বার সভাপতি মোঃ মাসুদ বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চেম্বার সভাপতি মোঃ মাসুদ জানিয়েছেন, অভ্যন্তরিণ নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানের আত্মসাত করা অর্থ ফেরত প্রদানের জন্য অঙ্গীকার করেও সে সময়ক্ষেপন করায় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে চাকরিচ্যুতসহ তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এরপর আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কন্যাকে ধর্ষণের দায়ে নরপশু পিতার যাবজ্জীবন পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads