ads

বুধবার , ১৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৩৯
ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা মেলার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী প্রতিনিধি ॥ ‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ এই স্লোগান নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা মো. কোরবান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, ওসি ( তদন্ত) আব্দুল কাদের, কৃষি উপসহকারী কর্মকর্তা খন্দকার মুঞ্জরুল হক, এডিপি ম্যানেজার মি. বেঞ্জামিন মারাক, উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজাহার আলী, কৃষক মো. সুলতান আহাম্মেদ প্রমূখ। সভা শেষে মেলায় স্থাপিত বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ মেলায় উপজেলার বিভিন্ন নার্সারী মালিকদের অংশ গ্রহণে ১০টি স্টল স্থান পেয়েছে। ফলদ বৃক্ষমেলার প্রতিটি স্টল রং-বেরঙের দুর্লভ প্রজাতির ফুল এবং ফলদ গাছের চারায় সাজানো হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন’র সহযোগিতায় এ মেলা আগামী বৃহস্পতিবার শেষ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ নকলায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads