ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬১
শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নির্মাণাধীন বাসা থেকে আল্পনা উর্মি (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুলাই শনিবার দুপুরে পৌর শহরের পশ্চিম বাজারের ডাকবাংলা সড়কের ওই বাসা থেকে গলায় ওড়না পেচাঁনো লিংটনের সাথে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ আল্পনা উর্মি স্থানীয় মুন্সীপাড়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী। তবে বিষয়টি আত্মহত্যা না ধর্ষণ শেষে হত্যা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে।
জানা যায়, শনিবার ভোরে শ্রীবরদী পৌর শহরের ডাকবাংলো সড়কের জনৈক আব্দুর রেজ্জাকের নির্মাণাধীন বাসার লিংটনে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আল্পনা উর্মির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গৃহবধূর আল্পনা উর্মির আত্মীয়-স্বজনরা দাবি করছেন, তার গোপনাঙ্গে রক্তসহ শরীরে কিছু জখম দেখা গেছে। বিষয়টি ধর্ষণ শেষে হত্যা বলেই তারা ভাবছেন। তবে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ওই গৃহবধূ ও তার স্বামী দীর্ঘদিন যাবত মাদকাসক্ত এবং তাদের সংসারে টানাপোড়েনের কারণে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। কাজেই ওইসব কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর পরবর্তী অবস্থা নির্ভর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বালু উত্তোলনের ৫টি… পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads