ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আনার আলী (৫০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া এলাকায় ৫শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধৃত আনার আলীকে ওই সাজার আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। ওইসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আনার আলী স্থানীয় মৃত আলিফ উদ্দিনের ছেলে। সাজার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, সাজাপ্রাপ্ত আনার আলী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে আসছিল। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ টক-শোতে অংশগ্রহণকারীদের ‘হিপোক্র্যাট’ বললেন বিচারপতি সৌমেন্দ্র সরকার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads