ads

বুধবার , ১২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইমাম মুয়াজ্জিনদের ইমাম বাতায়ন ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

খবর টি পড়েছেন : ১৬১
শ্রীবরদীতে ইমাম মুয়াজ্জিনদের ইমাম বাতায়ন ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ইমাম মুয়াজ্জিনদের ‘ইমাম বাতায়ন ব্যবহার’ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২ জুলাই বুধবার দুপুরে উপজেলার টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করেছে।
অনুষ্ঠানে ইউএনও খালেদা নাছরিন বলেন, ইমাম বাতায়ন ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনগণ ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা ও সম্যক জ্ঞান লাভ করবেন এবং সামাজিক জীবনে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সক্ষম হবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে পৃথক ইমেইল একাউন্ট খুলে দেওয়া হবে এবং প্রত্যেকের আলাদা পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে কম্পিউটার ও অনলাইনে ইমাম মুয়াজ্জিনগণ ইসলাম ধর্মসম্পর্কিত লেখাও জমা দিতে পারবেন। শ্রীবরদী উপজেলার দশ ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫০ জন ইমাম মুয়াজ্জিনকে ওই প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে শ্রীবরদীর ইউএনও ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রায়হান বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা পরবর্তী সংবাদ যুব বিশ্ব অ্যাথলেটিকের সেমিফাইনালে শেরপুরের জহির ॥ বিভিন্ন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads