ads

বুধবার , ১২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুব বিশ্ব অ্যাথলেটিকের সেমিফাইনালে শেরপুরের জহির ॥ বিভিন্ন মহলের অভিনন্দন

খবর টি পড়েছেন : ২৭২
যুব বিশ্ব অ্যাথলেটিকের সেমিফাইনালে শেরপুরের জহির ॥ বিভিন্ন মহলের অভিনন্দন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ যুব বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠার চমক দেখালেন বাংলাদেশের হয়ে লড়া শেরপুরের যুবক জহির রায়হান। ১২ জুলাই বুধবার দুপুরে নাইরোবিতে অনুষ্ঠিত ৪০০ মিটার দৌড়ের হিটে জহির রায়হান ৪৮.০০ সেকেন্ড সময় নিয়ে উঠে যান সেমিফাইনালে। অ্যাথলেটিকের যেকোনো পর্যায়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম সেমিফাইনালে ওঠা। সেইসাথে এটাই বাংলাদেশের অ্যাথলেটিকে গড়া নতুন ইতিহাস। এদিকে জহির রায়হানের ওই কৃতিত্বে শেরপুরের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দ বইছে।
যুব হোক কিংবা সিনিয়র- বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো অ্যাথলেটের পদকের স্বপ্ন দেখা বাড়াবাড়ি। জহিরও সেটা দেখছেন না। তবে সেমিতে ওঠার লক্ষ্য নিয়েই তিনি নাইরোবি গিয়েছিলেন। দৌড় শেষের পর নাইরোবি থেকে জহির রায়হান জানিয়েছেন, ‘আমি প্রত্যাশার চেয়েও বেশি ভালো করেছি। দোয়া করবেন, যাতে সেমিতে আরও ভালো টাইমিং করতে পারি।’ গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব অ্যাথলেটিকের সেমিফাইনালে জহির সময় নিয়েছিলেন ৪৯.১২ সেকেন্ড। নাইরোবিতে তিনি টাইমিং কমিয়েছেন ১.১২ সেকেন্ড।
এদিকে শেরপুরের সন্তান জহির রায়হানের এ কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিক। আরও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইমাম মুয়াজ্জিনদের ইমাম বাতায়ন ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানের জরিমানা