ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সবুজায়ন নগর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের বৃক্ষরোপন

খবর টি পড়েছেন : ২৩৪
শেরপুরে সবুজায়ন নগর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের বৃক্ষরোপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সবুজায়ন, নান্দ্যনিক ও পরিচ্ছন্ন শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের প্রচেষ্টা থেমে নেই। বিষয়টিকে একটি আন্দোলন বা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে একের পর এক চলছে নানা কর্মসূচী। তারই অংশ হিসেবে এবার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নগর গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের আড়াইআনী পুকুর পাড়ে নানা প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার বিকেলে ওই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সদর এসিল্যান্ড নিলুফা ইয়াসমিন, এনডিসি মাসুদ রানা, আরডিসি সুমন্ত ব্যানার্জী, সহকারী কমিশনার শরীফ উল্যাহ, তামান্না শারমিন ও মঞ্জুরুল আহসান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা নাজির রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আর কোন শ্রমিক ছাড়াই কেবল নিজেদের কাজের মাধ্যমেই রোপন করা হয় ওইসব বৃক্ষ। এরপর জেলা প্রশাসকের বাসভবন অঙ্গনে থাকা পুকুর পাড়ে সংস্কার করা গোলঘরসহ সদ্য নির্মিত স্থাপনায় বসে আপ্যায়িত হন সকলেই।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আড়াইআনী পুকুরপাড়ে ময়লা-আবর্জনা ফেলাসহ প্রতিনিয়ত গাড়ী পার্কিং করায় এক নাজুক অবস্থা বিরাজ করে আসছিল। ওই জায়গায় বৃক্ষরোপন এবং গাড়ী পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড টানানোর কারণে সচেতনতা সৃষ্টিসহ নাজুক অবস্থার অনেকটাই উন্নতি হবে বলে আশা করছেন সচেতন মহল।
এ বিষয়ে এনডিসি মাসুদ রানা জানান, নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজায়ন শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে নানামুখী কর্মকান্ড চলছে। ওই কর্মকান্ডের অংশ হিসেবে ইতোমধ্যে যানজটমুক্ত শহর, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরে বেড়ে যাওয়া অবাধে বিচরণকারী গরুদের দৌরাত্ম নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। আর শহরের বিভিন্ন রাস্তার দু’পাশে, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা প্রজাতির বৃক্ষরোপনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নগর গড়ার চেষ্টাও চলছে। তিনি জানান, ইতোমধ্যে কালেক্টরেট জামে মসজিদের দেয়াল নির্মাণসহ প্রথম তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই ওই অঙ্গণে শতাধিক সুপারির চারা রোপনের পরিকল্পনা রয়েছে। তার মতে, জেলা প্রশাসনের মতো বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের কর্মসূচীতে এগিয়ে এলে আরও দ্রুত তা সফলতা বয়ে আনবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রাখায় ২ ব্যক্তি ও… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী-ধানশাইল সড়ক সংস্কারের অভাবে জনদূর্ভোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads