ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রাখায় ২ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পুরস্কৃত

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদান রাখায় ২ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পুরস্কৃত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ২ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার-পরিকল্পনা বিভাগ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ওই পুরস্কারসহ সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন শেরপুর পৌর এলাকার পূর্ব ব্লকের সৈয়দা তাসলিমা আক্তার ‘শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি’, সদর উপজেলার কামারেরচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রোখসানা আক্তার ‘শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক’। এছাড়া পুরস্কৃত ৫ প্রতিষ্ঠান হচ্ছে ‘শ্রেষ্ঠ উপজেলা’-নালিতাবাড়ী, ‘শ্রেষ্ঠ সেবাকেন্দ্রে’-সদরের কামারেরচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ‘শ্রেষ্ঠ ইউনিয়ন’-নালিতাবাড়ীর কাকরকান্দি ইউপি, ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক)’-সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (সিপিডি)’-নালিতাবাড়ী অস্থায়ী সেবা কেন্দ্র।
এ উপলক্ষে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযূষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন পঃ পঃ বিভাগের সহকারী পরিচালক মোঃ হাসান আলী। সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা হুমায়ুন কবীর তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল, পরিবার কল্যাণ পরিদর্শিকা জাকিয়া বেগম, পরিবার কল্যাণ সহকারি সৈয়দা তাসলিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, জাতীয়ভাবে বর্তমানে স্থায়ী ও অস্থায়ী মিলে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ৬২.৩% হলেও শেরপুরে তা ৭৯.৩%। যে কারণে জেলার জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভায় কাজীর শূন্যপদ পূরণে উচ্চ আদালতের নির্দেশ… পরবর্তী সংবাদ শেরপুরে সবুজায়ন নগর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের বৃক্ষরোপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads