ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী-ধানশাইল সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নের সদরে অবস্থিত স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে আসাÑযাওয়া করে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে-মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সবাই চরম দুর্ভোগে পড়েছে।
শেরপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ধানশাইল বাজার পযর্ন্ত সড়কটি ৫ কিলোমিটার। সড়কটি এখন ভায়াডাঙ্গা-শ্রীবর্দী সড়কের সাথে সংযোগ স্থাপন করায় ১৯ কিলোমিটার হয়েছে। ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার যে সকল সড়কগুলো দূর্বল ও সংস্কারের প্রয়োজন আছে। ওই সড়ক গুলো নিয়ে ‘জেলা সড়ক উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওই প্রকল্পে ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা-শ্রীবর্দী নামে সড়কটি অর্šÍভুক্ত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় সড়কটির দুপাশে ৩ ফুট করে ৬ ফুট সম্প্রসারণ করে পুনরায় নতুন করে ব্যাসটাকে স্ট্যা-িং করে মেশিনে বিটুমিনাস কাজ করা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির বিটুমিন কার্পেটিংয়ের উঠে ইট-সুরকি বের হয়েছে এবং কোন কোন জায়গায় দেবে গিয়ে ছোট-বড় গতের্র সৃষ্টি হয়েছে। মান্ধাতার আমলের ওই সরু সড়কটি কয়েক বছর আগে সড়ক ও জনপদ বিভাগ পাকাকরণের মাধ্যমে যান চলাচলের উপযোগী করে তুললেও তা আর সম্প্রসারণ করা হয়নি। এতে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটিয়ে যেতে পারে না।
উপজেলার চাপাঝোড়া গ্রামের কৃষক মো. দুদু মিয়া (৬৫) বলেন, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারে নিতে হয়। কিন্তু এই ভাঙাচোরা সড়কের কারণে ভ্যান চালকেরা যেতে চান না। গেলেও এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয়। অটোরিক্সা চালক মো. উজ্বল (৩০) ও মো. নুর ইসলাম (২৮)বলেন, এ সড়ক পথে গাড়ী চালানো খুব ঝুঁকিপূর্ণ। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের শেরপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ সমুন বলেন, আমি যোগদানের ৩ বছরের মধ্যে এ সড়কের বড় ধরণের কোন উন্নয়ন কাজ হয়নি। এই সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে। তাই প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ার পরেই দরপত্র আহবানের পরে সড়কটির মেরামত করার কাজ শুরু করা হবে।









