ads

বৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৫
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ওই কথা বলেন।
যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। প্রধানন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলও বক্তৃতা করেন। এর আগে যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ প্রধানন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই পরবর্তী সংবাদ শেরপুরকে সামনের দিকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads