ads

বৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরকে সামনের দিকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥ আব্দুস সামাদ

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরকে সামনের দিকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥ আব্দুস সামাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ খুলনা বিভাগের কমিশনার মোঃ আব্দুস সামাদ বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত সঠিক কর্মপরিকল্পনা। তাই কেবল সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমেই কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি ৬ জুলাই বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা প্রশাসনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, শেরপুরের উন্নয়ন দ্রুত ধাবমান দেখতে চাই। এজন্য সবচেয়ে প্রয়োজন শিক্ষা নিয়ে কাজ করা। কারণ দক্ষতা-জ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। সর্বোপরি শেরপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন সকলের সহযোগিতা। এজন্য ভিক্ষুক, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত এবং পরিচ্ছন্ন ও নান্দনিক শেরপুর গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম মৃধা প্রমুখ। ওইসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা ॥ ২৫ হাজার টাকায়… পরবর্তী সংবাদ এবার শিকলমুক্ত ঝন্টুর পাশে নকলা উপজেলা প্রশাসন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads